লোভ নয়, মানবিকতা—৮০ হাজার টাকার ব্যাগ মালিককে ফিরিয়ে দিলেন অটোচালক আক্তার হোসেন।!
উদয়পুরে সততার অনন্য নজির গড়লেন অটোচালক আক্তার হোসেন। শনিবার রাতে মেলাঘরের ব্যবসায়ী রতন সূত্রধর অটোতে করে যাওয়ার সময় প্রায় ৮০ হাজার টাকা ভর্তি ব্যাগ ফেলে যান।রবিবার সকালে অটো পরিষ্কার করার সময় ব্যাগটি দেখতে পান আক্তার হোসেন। ব্যাগের ভিতরে থাকা ফোন নম্বরে যোগাযোগ করে প্রকৃত মালিকের সন্ধান পান তিনি। পরে রাজারবাগ গর্জনমুড়া অটোরিকশা স্ট্যান্ডে শ্রমিক সংগঠন ও সহকর্মীদের উপস্থিতিতে সম্পূর্ণ টাকা রতন সূত্রধরের হাতে তুলে দেন।হারানো টাকা ফিরে পেয়ে আক্তার হোসেনের প্রতি কৃতজ্ঞতা জানান ব্যবসায়ী। তাঁর সততা ও মানবিকতার প্রশংসা করছেন স্থানীয় মানুষ।
#dharmanagar #kanchanpur #panisagar #Kadamtala #kailashahar #churaibari #BreakingNews #khowai #agartala #tripura
Kanchanpur, North Tripura | Oct 4, 2026