হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে কাঞ্চনপুরে বর্ণাঢ্য র্যালি
কাঞ্চনপুর প্রতিনিধি : হাতে জাতীয় পতাকা নিয়ে ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার কাঞ্চনপুর মহকুমা শাসকের উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘হর ঘর তিরঙ্গা’ র্যালি।সকাল ১০টা নাগাদ কাঞ্চনপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠ প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়। পরে কাঞ্চনপুর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মহকুমা শাসকের কার্যালয়ের সামনে এসে র্যালিটির সমাপ্তি ঘটে।র্যালিতে উপস্থিত ছিলেন কাঞ্চনপুর মহকুমা শাসক আশীষ কুমার বিশ্বাস, মহকুমার বিভিন্ন ডিসিএম-সহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। হাতে জাতীয় পতাকা নিয়ে দেশাত্মবোধক আবহে র্যালিতে অংশ নেন ছাত্রছাত্রী ও প্রশাসনিক আধিকারিকরা।
#dharmanagar #kanchanpur #panisagar #NewsUpdate #kailashahar #khowai #Tripura