পুঞ্চা: সারথি প্রকল্পে সাইকেল বিতরণ পুঞ্চা ব্লকে,উপস্থিত BDO
Puncha, Purulia | Sep 29, 2026 পশ্চিমবঙ্গের সরকারি ও সরকার পোষিত বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সাইকেল বিতরণ কর্মসূচি "সারথি" অনুষ্ঠিত হলো সারা রাজ্য জুড়ে।এর পাশাপাশি পুঞ্চা ব্লকেও ছাত্র ছাত্রীদের হাতে সাইকেল তুলে দেওয়া হয়।মঙ্গলবার বিকেল ৩ টা নাগাদ ব্লক অফিসে পুঞ্চা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অরুনালোক ঘোষ ছাত্র-ছাত্রীদের হাতে সাইকেল তুলে দেন।প্রশাসন সূত্রে জানা যায় আজ প্রায় দুশোরও বেশি ছাত্র-ছাত্রীদের সাইকেল তুলে দেওয়া হয়।এদিন সাইকেল পেয়ে উচ্ছ্বসিত পড়ুয়ারা।