হেমতাবাদ: কালিয়াগঞ্জ তারা বাজার পরিদর্শন ব্লক প্রশাসন ও পুলিশের
সাধারণ মানুষের স্বার্থে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে রবিবার কালিয়াগঞ্জ পুরসভা নিয়ন্ত্রিত তারা বাজারে আকস্মিক পরিদর্শন চালাল ব্লক ও পুলিশ প্রশাসন যৌথ উদ্যোগে । অভিযানের মূল লক্ষ্য ছিল বাজারে সবজি, ফল মূল, মাছ, মাংস, ডিম-সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরকার নির্ধারিত ও ন্যায্য মূল্যে বিক্রি হচ্ছে কি না, তা খতিয়ে দেখা।