ফরিদপুর দুর্গাপুর: কুলটিতে অবৈধ মদ বিক্রি নিয়ে বিজেপির অন্দরেই ভাইরাল বিতর্ক
কুলটির কেন্দুয়া হাইস্কুল এলাকায় অবৈধ মদ বিক্রির অভিযোগ তুলেছেন বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতা জিশান কুরেশি। অভিযোগ মোতাবেক, বিজেপি মণ্ডল-২ এর সহ-সভাপতির বাবার বিরুদ্ধে এই কার্যকলাপ চলছে। ঘটনাটির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।