ধাত্রীগ্রামের পাটক্ষেতে ১৫টি তাজা বো*মা উদ্ধার, বোম স্কোয়াডের হাতে নিষ্ক্রিয়
পূর্ব বর্ধমান:
ধাত্রীগ্রাম ফাঁড়ির অন্তর্গত কৃষ্ণদেবপুর পঞ্চায়েতের নতুন চড় এলাকায় পাটক্ষেত থেকে উদ্ধার হল ১৫টি তাজা বো*মা। শুক্রবার দুর্গাপুর থেকে আসা বোম স্কোয়াডের বিশেষ দল উদ্ধার হওয়া বো*মাগুলিকে নিষ্ক্রিয় করে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে পাটক্ষেতে কাজ করতে গিয়ে এলাকার কয়েকজন বাসিন্দা দুটি সাদা রঙের প্লাস্টিকের ড্রামের মধ্যে বোমাগুলি দেখতে পান। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বো*মাগুলি উদ্ধার করে এলাকা নিরাপদ করে।
এরপর শুক্রবার দুর্গাপুর থেকে বোম স্কোয়াডের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার হওয়া ১৫টি বো*মা নিষ্ক্রিয় করে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
বো*মাগুলি কী উদ্দেশ্যে সেখানে মজুত করা হয়েছিল, এর পিছনে কোনও চক্রান্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। বো*মাগুলির সঙ্গে কারা জড়িত এবং সেগুলি কোথা থেকে আনা হয়েছিল, সেই বিষয়েও তদন্ত চলছে।