হেমতাবাদ: হেমতাবাদের সরকারি ৫ টি দোকান দখলমুক্ত করলেন বিডিও বিশ্বজিৎ দত্ত
সরকারি দোকান দখল করার পাশাপাশি সরকারি জায়গা দখল করে নির্মাণ করার অভিযোগ হেমতাবাদে। দখল করা জেলা পরিষদের ৫ টি দোকালে তালা মেরে দেওয়ায় পাশাপাশি হেমতাবাদ সূর্যসেন ক্লাবের দখল করা জমি পরিদর্শন করেন হেমতাবাদের বিডিও বিশ্বজিৎ দত্ত। দোকান গুলিতে ক্লাবের পাশাপাশি ব্যবসায়ী সমিতির ব্যানার লাগানো ছিল। যদিও ক্লাবের দাবি তারা জমি দখল করেনি। সরকারি কাগজ রয়েছে তাদের কাছে। এই ঘটনায় চাঞ্চল্য হেমতাবাদ সদর এলাকায়।