রায়গঞ্জ: ফিরে দেখা স্কুলের দিনগুলো—রায়গঞ্জ করোনেশনের বার্ষিক সভা ১৬ আগস্ট
রায়গঞ্জ করোনেশন হাই স্কুল অ্যালুমনি অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা আগামী ১৬ আগস্ট স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। সম্পাদক সুমন বোস জানান, সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি ও প্রাক্তনীদের সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা হবে। ২০২৪-২৫ সালে নিবন্ধিত এই সংগঠনের সদস্যদের মধ্যে সভাকে ঘিরে উৎসাহ তৈরি হয়েছে। কর্তৃপক্ষ সকল প্রাক্তনীকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।