মলয়নগর গ্যাস অফিস সংলগ্ন এলাকায় অটো ও স্কুটির সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। অভিযোগ আটো চালকের ভুলের কারণে স্কুটিটির সঙ্গে অটোর সংঘর্ষ হয়। স্কুটি চালকের বক্তব্য স্কুটিতে থাকা তার মেয়ে নাকি আহত হয়েছে। যদিও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে এমন কোনো অভিযোগ পাওয়া যায়নি। তার পর উত্তেজিত স্কুটি চালক বেধড়ক মারধর করেন অটো চালককে। অটোর ভিতর স্কুল ছাত্রও ছিল। এক সময় উত্তেজিত স্কুটি চালক শিশু ছাত্র সহ অটোটি রাস্তার পাশে খাদে ফেলে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শ্রীনগর থানার পুলিশ।