হুড়া: দিনে দুপুরে উধাও নাবালক চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি,হুড়া থানার দ্বারস্থ পরিবার
Hura, Purulia | Sep 23, 2026 দিনে দুপুরে উধাও হল নাবালক। চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেও কোনো খোঁজ মেলেনি৷ হুড়া থানার দ্বারস্থ পরিবার। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হুড়া থানার আমলাতোড়া এলাকায়। জানা যায়, গতকাল সকাল বেলা ডাক্তার দেখানোর জন্য পুরুলিয়া শহরে গিয়েছিল নাবালকের পরিবার। বিকাল ৩টা নাগাদ বাড়ি ফিরে আর ছেলের দেখা পাননি। কেউ বা কারা তাঁকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রেখেছে বলে অভিযোগ নাবালকের বাবার। আজ বুধবার হুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা