আজ পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গ আবাস প্রকল্পের শুভ উদ্বোধন উপলক্ষে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা অর্থ প্রদানের শুভ সূচনা করলেন ভার্চুয়ালি ভাবে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও পঞ্চায়েত মন্ত্রী সহ সরকারের সচিবদের উপস্থিতিতে এবং আনুষ্ঠানিক ভাবে শুভ সুচনার সাথে সাথে শালতোড়ায় বিডিও অফিসে উপভোক্তাদের হাতে ২য় কিস্তির ৬০ হাজার টাকার চেক তুলে দেওয়া হল শালতোড়া ব্লক প্রশাসনের তরফে। উপস্থিত ছিলেন শালতোড়া ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক( Joint B.D.O. Saltora ) অংশুমান ঘোষ , শালতোড়া বিধানসভার বিধায়কের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন শালতোড়া ব্লকের বিশিষ্ট সমাজকর্মী রাহুল গাঙ্গুলি এবং শালতোড়া ব্লক প্রশাসনের আধিকারিকরা ।