বান্দোয়ান: সেবা সংকল্প অভিযানের অংশ হিসাবে বান্দোয়ান হাসপাতালে সাফাই কর্মসূচি বিজেপির,উপস্থিত বিধায়ক
‘সেবা সংকল্প’ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সাফাই অভিযানে নামল বিজেপি। দলের নেতা-কর্মীরা হাসপাতাল চত্বর ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অংশ নেন। মঙ্গলবার সকাল ১০ টা নাগাদ এই কর্মসূচি হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে হাসপাতালের চারপাশে নিয়মিত সাফাই না হওয়ায় বিভিন্ন জায়গায় জমেছিল নোংরা-আবর্জনা। ফলে হাসপাতাল চত্বরের পরিবেশও অপরিচ্ছন্ন হয়ে উঠেছিল।