বলরামপুর: প্রীতিকা হত্যাকাণ্ডে উত্তাল বলরামপুর, অভিযুক্ত অমিত মাহাতোর ফাঁসির দাবিতে রাজপথে বুড়দার বাসিন্দারা
প্রীতিকা হত্যাকান্ড অভিযুক্তদের কঠোরতম শাস্তি ফাঁসির দাবি এবং "we want justice "স্লোগানে উত্তাল হল বলরামপুর শহরের রাজপথ। বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ বাঘমুন্ডির বুড়দা গ্রামের কয়েক শত মহিলা পুরুষ গাড়িতে করে বলরামপুরে এসে প্রীতিকা হত্যার প্রতিবাদ জানিয়ে দোষীদের শাস্তির দাবিতে মিছিলে সামিল হয়। মিছিল থেকে স্লোগান ওঠে প্রীতিকা খুনের ঘটনায় দোষীদের কঠোরতম শাস্তির।