রায়গঞ্জ: গ্রেট ক্যালকাটা কিলিং স্মরণে আয়ুষ্মান ভারতের সূচনা, কর্ণজোড়ায় মন্ত্রী- জেলা শাসকের উপস্থিতিতে সভা
জেলা প্রশাসনের উদ্যোগে রবিবার কর্ণজোড়া অডিটোরিয়ামে পালিত হল আয়ুষ্মান দিবস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী, জেলা শাসক অভিজিৎ শেভালে সহ বিশিষ্টরা। মন্ত্রী জানান, রাজ্যের মানুষের শতায়ু কামনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ১৬ আগস্ট আয়ুষ্মান ভারত প্রকল্পের সূচনা করেছেন। এই প্রকল্পের আওতায় না আসা মানুষদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবীমার আওতায় আনা হবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে আয়ুষ্মান ভারতের সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা হয়।