জয়পুর: ঝাড়খন্ড সীমান্ত কাঁঠালটাঁড়ে জাতীয় সড়কে আসা যাওয়ার সমস্ত পণ্যবাহী গাড়ি চেকিং
Jaipur, Purulia | Aug 10, 2026 ঝালদা মহকুমা SDPO নেতৃত্বে জয়পুর থানার পুলিশ ঝাড়খন্ড সীমান্ত কাঁঠালটাঁড়ে জাতীয় সড়কে আসা যাওয়ার সমস্ত পণ্যবাহী গাড়িতে নাকা চেকিং শুরু করে হঠাৎ করে। পন্যবাহী গাড়ির বৈধ কাগজপত্র আছে কিনা তা খতিয়ে দেখার সাথে সাথে। জয়পুর থানার পুলিশ আধিকারিক সোজা মই দিয়ে গাড়ির উপরে উঠে কাগজপত্রের সাথে গাড়িতে পণ্য থাকার সঠিক মিল রয়েছে কিনা। চেকিং শেষে পুলিশ জানায়," এদিনের চেকিং এ কোন বাজেয়াপ্ত করা যায়নি। কয়লা সহ বিভিন্ন পণ্য বহনকারী গাড়িগুলো চেক করা হয়।