হেমতাবাদ: কালিয়াগঞ্জে চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে ফেরাল পুলিশ
দেশজুড়ে উদযাপিত হচ্ছে ৮০তম স্বাধীনতা দিবস। সেই উদযাপনের আনন্দ দ্বিগুণ হয়ে উঠল কালিয়াগঞ্জের ৮০ জন বাসিন্দার কাছে। বিশেষ এই শুভক্ষণে নিজেদের হারিয়ে যাওয়া প্রিয় মোবাইল ফোন ফেরত পেয়ে মুখে হাসি ফুটল তাঁদের। হারিয়ে যাওয়া ৮০টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল কালিয়াগঞ্জ থানার পুলিশ প্রশাসন।শনিবার দুপুরে কালিয়াগঞ্জ থানা প্রাঙ্গণে আয়োজিত হয় এক অনাড়ম্বর অনুষ্ঠান। সেই মঞ্চ থেকেই একে একে ৮০ জন উপভোক্তার হাতে তাঁদের উদ্ধার হওয়া মোবাইল ফোনগুল