স্বাধীনতা দিবসের প্রাক্কালে বদলে গেল রাস্তার নাম, শ্যামাপ্রসাদের বদলে নেতাজির নামে ফলক।স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন রামপুরহাটে বদলে গেল রাস্তার নাম। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে লাগানো নামফলক সরিয়ে তার পরিবর্তে বসানো হল ‘নেতাজি সুভাষচন্দ্র বসু রোড’-এর নামফলক। ঘটনাকে ঘিরে রামপুরহাটে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা।