বাঘমুণ্ডী: ঝালদা থানায় আগুন লাগানোর মামলায় খালাস ৭ অভিযুক্ত, বিচারকের ভর্ৎসনার মুখে পুলিশ
ঝালদা থানায় আগুন লাগানোর মামলায় খালাস ৭ অভিযুক্ত, বিচারকের ভর্ৎসনার মুখে পুলিশ ঝালদা থানার পুরনো চত্বরে আগুন লাগানোর ঘটনায় পুলিশি করা স্বতঃপ্রণোদিত মামলা থেকে বেকসুর খালাস পেলেন সমস্ত অভিযুক্ত। বুধবার পুরুলিয়া আদালতের তৃতীয় কোর্টের বিচারক অম্বরিশ ঘোষ মামলার এই রায় ঘোষণা করেন। উপযুক্ত তথ্যপ্রমাণ না থাকায় চার্জশিটে নাম থাকা ৭ জন অভিযুক্তকেই বেকসুর খালাস দেওয়া হয়েছে। এ ছাড়াও, মামলার অভিযোগকারী পুলিশ কর্মকর্তা এ.এস.আই দীনবন্ধু বাউরিকে আদালতের ভর্ৎসনার মুখে