বলরামপুর: বিশেষ ক্ষমতা সম্পন্ন ও প্রবীণ নাগরিকদের সুবিধা প্রদানের জন্য বলরামপুর ব্লকে বিশেষ শিবির
পুরুলিয়া জেলা ও বলরামপুর ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) ব্যক্তি এবং প্রবীণ নাগরিকদের সহায়তায় একটি বিশেষ স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় সরঞ্জাম শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হলো। মঙ্গলবার বলরামপুর ব্লক কার্যালয়ে এই শিবির শুরু হয়। এতে শ্রবণ প্রতিবন্ধী, দৃষ্টিহীন, চলাচলে অক্ষম ব্যক্তি ও শারীরিক নানা সমস্যায় ভোগা প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা করেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।