ইটাহার: দাঁড়িয় থাকা লরির পিছনে ধাক্কা অন্য একটি লরির, ইটাহারের বালিয়াপাড়া এলাকায় মৃত ৩ ও জখম ১১ জন শ্রমিক
দাঁড়িয়ে থাকা শ্রমিক বোঝাই লরির পিছনে ধাক্কা অন্য একটি লরির। ঘটনায় মৃত ৩, জখম ১১ জন শ্রমিক। শুক্রবার সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটেছে ইটাহারের বালিয়াপাড়া এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে। মৃত ছেপো বর্মন(৪৫), অলোকা বর্মনের(৪৬) বাড়ি সাদাপুর এবং তপ মার্ডির(৩৭) বাড়ি ধরণ্ডা এলাকায়। জানা গিয়েছে, এদিন সকালে দিন মজুরের কাজ করতে ইটাহারের সাদাপুর ও ধরণ্ডা এলাকা থেকে বালিয়াপাড়া গিয়েছিলেন বেশকিছু শ্রমিক। সেখানে লরির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ মৃতদেহ গুলি উদ্ধার করেছে।