ইসলামপুর: হাইকোর্টের নির্দেশে স্থগিত মাটিকুন্ডা–২ গ্রাম পঞ্চায়েতের প্রধান অপসারণ প্রক্রিয়া
হাইকোর্টের নির্দেশে স্থগিত মাটিকুন্ডা–২ গ্রাম পঞ্চায়েতের প্রধান অপসারণ প্রক্রিয়া উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের মাটিকুন্ডা–২ গ্রাম পঞ্চায়েতে প্রধান অপসারণকে কেন্দ্র করে নির্ধারিত বিশেষ সভা শেষ মুহূর্তে স্থগিত হয়ে যায়। বৃহস্পতিবার সভার জন্য সদস্যরা উপস্থিত হলেও দুপুরে দুইটার সময় ব্লক প্রশাসনের মাধ্যমে হাইকোর্টের স্থগিতাদেশের নির্দেশ পৌঁছায়। এরপরই প্রশাসন প্রধান অপসারণের প্রক্রিয়া আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। ফলে অনাস্থা প্রস্তাবের বৈঠক আর অনু