আগরতলা রেলস্টেশনে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার! গ্রেপ্তার যুবক!!আগরতলা রেলস্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে অভিযান চালিয়ে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার করল জিআরপিএস। ঘটনায় ইমান হোসেন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
তার পিঠের ব্যাগ থেকে উদ্ধার হয় গাঁজা, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লক্ষ টাকা। ধৃতের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা দায়ের করা হয়েছে।
Udaipur, Gomati | Aug 16, 2026