কালিয়াগঞ্জ: হিন্দি দিবসে কালিয়াগঞ্জ কলেজে ঐক্যের বার্তা ও ভাষার প্রতি শ্রদ্ধা
কালিয়াগঞ্জ কলেজে হিন্দি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উৎপল মহারাজ, জেলাশাসক ডঃ অভিজিৎ শেবালে ও অধ্যক্ষ পুষ্পা কুমারী। অনুষ্ঠানে ভারতের ভাষার গুরুত্ব ও ঐক্যের বার্তা দেওয়া হয়। মাতৃভাষার প্রতি ভালোবাসার মাধ্যমে ভাষাগত বৈচিত্র্য আরও সুদৃঢ় করার আহ্বান জানানো হয়েছে।