হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালনের উদ্দেশ্য আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে দেশাত্মবোধের ভাবনা আরো ভালো ভাবে জাগিয়ে তোলা ও সাধীনতা কি ভাবে এসেছে তা অবগত করা। একই সঙ্গে স্বাধীনতার জন্যে আত্মবলিদানকারীদের শ্রদ্ধা নিবেদন করা। কথাগুলি বলেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি শনিবার সকালে নিজের সরকারি আবাসে ৮০ তম স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করেন। রাজ্য পুলিশের পক্ষ থেকে কুচকাওয়াজ ও গান স্যালুট দেওয়া হয়। উপস্থিত সবাই জাতীয় সংগীত পরিবেশন করেন। পরে মুখ্যমন্ত্রী হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালনের উদ্দেশ্য তুলে ধরেন। বলেন ৯ অগাস্ট থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। চলবে ১৭ অগাস্ট পর্যন্ত। তিনি এই বিশেষ দিনে সকল রাজ্যবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।