🔴 নয়াদিল্লিতে মমতা-রাহুলদের বৈঠক! কী নিয়ে আলোচনা?
আজ বুধবার নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে বসছে INDIA জোটের বৈঠক। বৈঠকে যোগ দিতে গিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁদের সঙ্গে থাকছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
বৈঠকে SIR, ভোটার তালিকা সংশোধন, নির্বাচন কমিশনের ভূমিকা এবং বিরোধীদের পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা হতে পারে।
DMK ও AAP বৈঠকে থাকছে না। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব নিজে না এলেও প্রতিনিধি পাঠাচ্ছেন।
👉 আজকের বৈঠক থেকে কী সিদ্ধান্ত সামনে আসে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
#INDIAAlliance #MamataBanerjee #RahulGandhi #AbhishekBanerjee #KalyanBanerjee #SIR #ElectionCommission #VoterList #NewDelhi #IndianPolitics #BreakingNews #PoliticalNews #BartaBahiNews
Beldanga 1, Murshidabad | Sep 30, 2026