ইটাহার: মাটি পাচার রুখতে কড়া অ্যাকশনে পুলিশ! মাটি পাচারের অভিযোগে ইটাহারের বাঙার থেকে গ্রেপ্তার ৩ যুবক, বাজেয়াপ্ত ৩ টি ট্রাক্টর
মাটি মাফিয়ার দৌরাত্ব রুখতে অভিযান পুলিশের। সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে অবৈধ ভাবে ইটাহার থেকে মাটি কেটে পাচারের অভিযোগে গ্রেপ্তার গাজোলের ৩ যুবক। বাজেয়াপ্ত করা হয় ৩ টি ট্রাক্টর। শনিবার ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতে পেশ করল ইটাহার থানার পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ইটাহারের বাঙার এলাকায়। ধৃত রাহুল ইসলাম, হাদিউর জামান ও তারিক আজিজ। এদের প্রত্যেকের বাড়ি মালদহ জেলার গাজোল থানার আলাল এলাকায়। গোপন সূত্রে খবরের ভিত্তিতে পুলিশের এই অভিযান।