ইটাহার: হাত বদল করার আগেই ইটাহারের আমপাড়া থেকে ১ কেজি ১২২ গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেপ্তার মালদহের এক যুবক
বিপুল পরিমান ব্রাউন সুগার উদ্ধার করল ইটাহার থানার পুলিশ। মাদক বিরোধী অভিযান চালিয়ে রবিবার ইটাহারের আমপাড়া এলাকা থেকে নিষিদ্ধ মাদক হাত বদলের আগেই মালদহ জেলার বৈষ্ণব নগর থানা এলাকার যুবক জাকির হোসেনকে পাকড়াও করে পুলিশ। সোমবার ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে পুলিশ। ধৃতের কাছ থেকে মিলেছে ১ কেজি ১২২ গ্রাম ব্রাউন সুগার। যার বাজার মূল্য আনুমানিক ১৫ লক্ষ টাকা। জানা গিয়েছে, কালিয়াচক থেকে এই বিপুল পরিমান মাদক কিনে কিছু অংশ ইটাহারে বিক্রির ছক ছিলো।