‘জয় শ্রী রাম বিজেপির স্লোগান নয়’, বললেন দিলীপ ঘোষ
অনুব্রত মণ্ডলকে ঘিরে ঘটনার সময় ‘জয় শ্রী রাম’ স্লোগান ওঠা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘জয় শ্রী রাম বিজেপির স্লোগান নয়। সারা ভারতের যে কোনও মানুষ জয় শ্রী রাম বলতে পারেন।’ যারা ওই ঘটনা ঘটিয়েছে তারা কারা, সেটা প্রশাসন বলতে পারবে বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করে দিলীপ বলেন, তাঁর মনে হয় না ‘কেষ্ট’র গুরুতর কোনও আঘাত লেগেছে।
#DilipGhosh #JaiShriRam #AnubrataMondal #Birbhum #WestBengal