বলরামপুর: প্রীতিকা হত্যাকান্ডে অভিযুক্ত অমিতকে নিয়ে মেস বাড়িতে অপরাধের দৃশ্য পুনর্নির্মাণ পুলিশের,সঙ্গে ফরেনসিক বিশেষজ্ঞ দল
প্রীতিকা হত্যাকাণ্ডের তদন্তে অগ্রগতি ও মামলার স্বার্থে পুলিশ মঙ্গলবার মূল ঘটনাস্থলে গিয়ে তদন্ত প্রক্রিয়াকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল।বলরামপুর থানার ঘটনার তদন্তকারী অফিসার অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করেন। সঙ্গে জেলা পুলিশের পদস্থ আধিকারিক এবং ফরেন্সি দল উপস্থিত থেকে সেখান থেকে নানা নমুনা সংগ্রহ করেন।