ইসলামপুর: স্কুল যাওয়ার পথেই প্রধান শিক্ষককে লক্ষ্য করে গুলি, ইসলামপুরে চাঞ্চল্য
স্কুল যাওয়ার পথেই প্রধান শিক্ষককে লক্ষ্য করে গুলি! ইসলামপুরে প্রকাশ্য রাস্তায় দুষ্কৃতীদের তাণ্ডব ইসলামপুরে ফের দুষ্কৃতীদের দৌরাত্ম্যের অভিযোগ। স্কুল যাওয়ার সময় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় পড়ে থাকা শিক্ষককে স্থানীয়রা উদ্ধার করে তড়িঘড়ি ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শিলিগুড়ি মেডিক্যাল কলেজে রেফার করেন চিকিৎসকরা। কেন