হেমতাবাদ: হেমতাবাদ বাজার পরিদর্শন বিডিও ও আইসির
হেমতাবাদ বাজারে আচমকাই পরিদর্শন করলেন হেমতাবাদের বিডিও বিশ্বজিৎ দত্ত ও হেমতাবাদ থানার আইসি সমর রায় সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক ও স্থানীয় জন প্রতিনিধি রা। রবিবার সকালে হেমতাবাদ ডেলি বাজারের সবজি, ডিম, মাছ, মাংসের দাম নিয়ন্ত্রণে আছে কিনা তা খতিয়ে দেখেন৷ পাশাপাশি অসাধু ব্যবসায়ী দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেওয়া হয়।