ইসলামপুর: নিখোঁজ পড়ুয়ার খোঁজে পুলিশের ফাঁড়িতে সহপাঠীরা, রামগঞ্জে তীব্র বিক্ষোভ
পড়ুয়া নিখোঁজের অভিযোগ, পুলিশের ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ! রামগঞ্জে সহপাঠীদের ক্ষোভ একাদশ শ্রেণির এক পড়ুয়া নিখোঁজের অভিযোগে রামগঞ্জ পুলিশ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন সহপাঠীরা। দ্রুত নিখোঁজ পড়ুয়ার সন্ধান ও উদ্ধারের দাবিতে সরব হন তাঁরা। ঘটনাকে ঘিরে রামগঞ্জে ছড়িয়েছে চাঞ্চল্য। পরিবারের দাবি, গত ৩ সেপ্টেম্বর টিউশন পড়তে যাওয়ার পথে নিখোঁজ হয় ওই পড়ুয়া। ঘটনার দিনই রামগঞ্জ পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরবর্তীতে পুলিশ সুপারের কাছেও বিষয়টি জানানো হয়েছে