পুরুলিয়া ১: টোটোতে গবাদি পশু পাচারের চেষ্টা: বলরামপুর পুলিশের জালে ২, বাজেয়াপ্ত টোটো
গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গবাদি পশু পাচারের এক চেষ্টা ব্যর্থ করল বলরামপুর থানার পুলিশ। মালডি এলাকা থেকে একটি গরু ও একটি বাছুরসহ একটি টোটো আটক করার পাশাপাশি ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল গোপন সূত্রে পুলিশ খবর পায় যে একটি টোটোতে করে অবৈধভাবে গরু ও বাছুর নিয়ে যাওয়া হচ্ছে।