বলরামপুর: বেড়মা এলাকায় ২টি বাইকের সংঘর্ষ, জখম এক যুবক
বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম এক বাইক আরোহী। ঘটনা পুরুলিয়ার বলরামপুর থানার অন্তর্গত বেড়মা এলাকায়। জখম যুবকের নাম সঞ্জয় মাঝি, বাড়ি আড়শা থানার তানাসি গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বলরামপুর থানার পুলিশ। স্থানীয়দের সহায়তায় পুলিশ জখম যুবককে উদ্ধার করে নিকটবর্তী বাঁশগড় হাসপাতালে নিয়ে আসে। পরে উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।