জন্ম শংসাপত্র ডিজিটাল করতে রোদে লাইন, ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা, দিনহাটা: জন্ম শংসাপত্র ডিজিটাল করতে দিনহাটা পুরসভায় এসে তীব্র রোদের মধ্যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর অভিযোগ উঠল। সোমবার পুরসভা চত্বরে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এক মহিলা। তাঁর অভিযোগ, মহিলা ও শিশুদেরও রোদে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে। ক্ষুব্ধ মহিলার প্রশ্ন, “বাচ্চা অসুস্থ হলে দায় সরকারকে নিতে হবে।” পরিষেবা দ্রুত করার পাশাপাশি অপেক্ষারতদের জন্য উপযুক্ত ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তিনি।