কলকাতা: বেহালা পশ্চিম প্যাটনের পেট্রোল পাম্পে তেলের সঙ্গে জল মিশানোর অভিযোগ
বেহালার পশ্চিম প্যাটন কারখানার পাশে একটি পেট্রোল পাম্প থেকে তেলের সঙ্গে জল মিশিয়ে বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়রা সরশুনা থানায় লিখিত অভিযোগ করেছেন। গাড়ি ও বাইকের মাইলেজ কমে যাওয়া এবং যান্ত্রিক ত্রুটির ঘটনাও ঘটছে বলে তাঁরা জানান। প্রশাসনিক তদন্তের দাবি জানানো হয়েছে।