বলরামপুর: শ্রাবণ অমাবস্যায় বলরামপুরের প্রাচীন শনি মন্দিরে ভক্তের ঢল, দিনভর পূজার্চনা ও ভাণ্ডারা
শ্রাবণী অমাবস্যার পূণ্য তিথিতে ভক্তিতে আচ্ছন্ন পরিবেশে পালিত হলো বলরামপুর শহরের সরাই পাড়ার ঐতিহ্যবাহী শনিদেবের বাৎসরিক পূজা। বুধবার সকাল থেকেই শতবর্ষেরও প্রাচীন এই মন্দির প্রাঙ্গণে ঢল নামে হাজার হাজার পুণ্যার্থীর। পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় এবং মানত পূরণের সুদৃঢ় বিশ্বাস নিয়ে দূর-দূরান্ত থেকে আসা ভক্তরা দীর্ঘ সারিতে দাঁড়িয়ে প্রার্থনায় শামিল হন।