হেমতাবাদ: হেমতাবাদে পুলিশের উদ্যোগে ট্রাফিক সচেতনতা শিবির অনুষ্ঠিত
স্কুল পড়ুয়া দের পাশাপাশি এলাকার বাসিন্দাদের পথ নিরাপত্তার পাঠ দিতে শিবির অনুষ্ঠিত হল হেমতাবাদ থানার ট্রাফিক সচেতনতা পার্কে। বুধবার দুপুরে এই কর্মসূচি টি অনুষ্ঠিত হয়। যেখানে নাটকের মাধ্যমে সচেতনতার পাঠ দেওয়ার পাশাপাশি বিভিন্ন ট্রাফিক সিগনাল নিয়ে ছাত্রছাত্রীদের সচেতন করাহয়। সেই সঙ্গে পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন ইভেন্ট সম্পর্কে সকলকে অবগত করাহয়। হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন, রায়গঞ্জ পুলিশ জেলার ডিএসপি মুর্শিদ ইকবাল আনসারি, হেমতাবাদ থানার আইসি।