আর কত আতঙ্কে থাকব— গত ৬ মাসের মধ্যে ১০ টি চুরি এবং ডাকাতির ঘটনায় ঘুম উড়েছে কাঞ্চনপুরের শান্তিপুরবাসীর! কড়া পুলিশি নজরদারি ও দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে স্মারকলিপি ।।
কাঞ্চনপুর মহকুমার অন্তরর্গত শান্তিপুর এডিসি ভিলেজে একের পর এক চুরি ও ডাকাতির ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা বুধবার এসডিপিও-র নিকট স্মারকলিপি জমা দিয়ে দ্রুত কড়া পদক্ষেপের দাবি জানান।গ্রামবাসীদের অভিযোগ, গত ছয় মাসে দোকান, বসতবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠান মিলিয়ে ১০টিরও বেশি চুরি ও ডাকাতির ঘটনা ঘটলেও অভিযোগ দায়েরের পরও অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। সর্বশেষ ৪ আগস্ট রাতে এক বাড়িতে ঢুকে নগদ প্রায় ৩০ হাজার টাকা ও সোনার গয়না লুটের পাশাপাশি পরিবারের সদস্যদের হেনস্তা করা হয়। এছাড়া ৫ আগস্ট রাতে একটি বাড়ি থেকে বৈদ্যুতিক চুলা চুরি এবং একটি দোকানে চুরির চেষ্টার ঘটনাও ঘটে। স্মারকলিপিতে রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত গুরুত্বপূর্ণ এলাকায় নিয়মিত পুলিশ বা টিএসআর মোতায়েন, জড়িত দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতার এবং এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি জানানো হয়েছে। গ্রামবাসীদের আশা, প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে শান্তিপুরে নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনবে।
#dharmanagar #kanchanpur #panisagar #NewsUpdate #kailashkher #tripura #khowai #agartala