চোপড়া: যে সফর হওয়ার কথা ছিল ভালোবাসার স্মৃতি, সেটাই হয়ে গেল দুঃস্বপ্ন
দীর্ঘদিনের ভালোবাসার পর বিয়ে। নতুন সংসার, নতুন স্বপ্ন—সবকিছু ঘিরেই শুরু হয়েছিল জীবনের নতুন অধ্যায়। বিয়ের মাত্র দু’মাস পর স্বামী সৌভিক দাসের সঙ্গে পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন চোপড়ার নিকিতা সাহা। কিন্তু সেই আনন্দের সফরই মুহূর্তে বদলে গেল ভয়াবহ দুঃস্বপ্নে। দার্জিলিংয়ের সিটং এলাকায় একটি হোমস্টেতে রাতে ক্যাম্পফায়ারের আয়োজন করা হয়েছিল। পরিবারের অভিযোগ, আগুনের তাপ বাড়াতে থিনার ঢালার সময় আচমকাই আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। আর সেই আগুনেই গুরুতরভ