মোবাইল হারিয়েছেন? হতাশ হবেন না, একদিনেই ৫৪৫টি ফোন ফিরিয়ে দিল ঝাড়গ্রাম জেলা পুলিশ। হারানো মোবাইল ফিরিয়ে দেওয়ার উদ্যোগে ফের দৃষ্টান্ত গড়ল ঝাড়গ্রাম জেলা পুলিশ। জেলা পুলিশের 'প্রত্যার্পণ' কর্মসূচির আওতায় বুধবার একদিনেই ৫৪৫টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়। উদ্ধার হওয়া মোবাইলগুলির আনুমানিক বাজারমূল্য প্রায় ৬১ লক্ষ ৭৪ হাজার টাকা। প্রযুক্তিনির্ভর তদন্ত, দ্রুত তৎপরতা এবং আন্তঃরাজ্য সমন্বয়ের মাধ্যমে উদ্ধার হওয়া মোবাইলগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়ে আবারও সাধারণ মানুষের আস্থা অর্জন করল ঝাড়গ্রাম জেলা পুলিশ।