কাঁকসা: কে আগে যাবে সেই নিয়ে বচসা বাস ও লরির খালাসির,ভাঙলো বাসের কাঁচ,পানাগড়ে রাস্তা অবরোধ বাস কর্মীদের,ঘটনাস্থলে পুলিশ
পানাগড় বাজারে পুরাতন জাতীয় সড়কের ওপর একটি যাত্রীবাহী বাসের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে লরির চালক ও খালাসির বিরুদ্ধে। ভাঙ্গা হয় বাসের কাঁচ। বাসের কাঁচ ভেঙে অল্পবিস্তর আহত হন কয়েকজন যাত্রী। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয় পানাগড় বাজারে পুরাতন জাতীয় সড়কের ওপর গুরুদুয়ারা সংলগ্ন এলাকায়। ঘটনার জেরে পুরাতন জাতীয় সড়কে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ হয়ে পরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। এবং স্থানীয় তৃণমূল নেতা সন্দীপ মহল।