PM SHRI Sabroom Girls HS School-এ ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে HPV টিকাকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী বিদ্যালয়ের ছাত্রীদের টিকাকরণ সম্পন্ন করা হয়।
কর্মসূচিতে Sabroom Hospital-এর চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত থেকে টিকাকরণ কার্যক্রম পরিচালনা করেন এবং টিকাপ্রাপ্ত ছাত্রীদের প্রয়োজনীয় পর্যবেক্ষণ করেন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় পুরো কর্মসূচি।
HPV সংক্রমণ প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা বিদ্যালয় কর্তৃপক্ষের।