জরুরী প্রশাসনিক ঘোষণা: দুর্গাপূজা ২০২৬ অনলাইন পারমিশন
ইন্দাস থানা এলাকার সকল সর্বজনীন দুর্গাপূজা কমিটির কর্মকর্তা ও উদ্যোক্তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে:
সরকারি নির্দেশানুযায়ী, এই বছরের দুর্গাপূজার অনলাইন অনুমোদনের জন্য SAHAJ পোর্টাল আগামী ০২.১০.২০২৬ তারিখ রাত ১১:৫৯ মিনিটে বন্ধ হয়ে যাবে। নির্ধারিত সময়ের পর আর কোনো নতুন আবেদন গ্রহণ করা হবে না।
শেষ মুহূর্তে সার্ভার বা ইন্টারনেটের সমস্যার কারণে আবেদন ব্যাহত হতে পারে। তাই ইন্দাস থানার পক্ষ থেকে পরামর্শ দেওয়া হচ্ছে—আজই (০১.১০.২০২৬) আপনার পুজোর অনলাইন রেজিস্ট্রেশন ও আবেদন সম্পন্ন করুন।
গুরুত্বপূর্ণ নির্দেশাবলী:
অনলাইন আবেদন বাধ্যতামূলক: কোনো প্রকার অফলাইন আবেদন গ্রহণ করা হবে না।
সবার জন্য প্রযোজ্য: গত বছর যারা অনলাইন বা অফলাইনে অনুমতি পেয়েছিলেন, কিংবা যারা কোনো অনুমতি পাননি—চলতি বছরে প্রতিটি সর্বজনীন পুজো কমিটিকে বাধ্যতামূলকভাবে অনলাইন অনুমতিপত্র গ্রহণ করতে হবে।
📞 যে কোনো সহায়তা বা জিজ্ঞাসার জন্য যোগাযোগ করুন:
১. শ্রী কৃষ্ণকান্ত ব্যানার্জী (এস.আই., ইন্দাস থানা)- 8001200053.
২. শ্রী জয়দীপ বাবু (এ.পি.ও., ইন্দাস বি.ডি.ও. অফিস)- 9732348878.
আইন মেনে পুজো পরিচালনা করুন, উৎসবকে নিরাপদ ও আনন্দময় করে তুলুন।
— সৌজন্যে: ইন্দাস থানা।
Indus, Bankura | Oct 1, 2026