পুরুলিয়া ১: জাতীয় সড়কেই আবর্জনার ডাম্পিং গ্রাউন্ড! পুরুলিয়ার তেলকল পাড়ায় ক্ষোভে ফুটছেন বাসিন্দারা
৩১৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন পুরুলিয়া শহরের তেলকলপাড়া শিমুলডাঙা এলাকায় রাস্তার ওপরই ফেলা হচ্ছে শহরের বর্জ্য। ডাম্পিং গ্রাউন্ডে না নিয়ে গিয়ে পুরসভার গাড়ি প্রতিদিন নিকাশি নালার মুখ ও জাতীয় সড়কের ওপর আবর্জনা ফেলে রাখায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে। অভিযোগ, সপ্তাহে মাত্র একদিন এই জমিয়ে রাখা বর্জ্য পরিষ্কার করা হয়। দীর্ঘদিন ধরে নোংরা জমার ফলে নিকাশি নালা বুজে গিয়ে এলাকায় মশা-মাছির উপদ্রব ও দুর্গন্ধ চরম আকার নিয়েছে। ব্যাহত হচ্ছে যানবাহন ও পথচারীদের