পুঞ্চা: দূর্ঘটনায় আহত পুঞ্চা ব্লকের বদড়া বুথের সভাপতি রঞ্জিত গোপকে দেখতে তার বাড়ি পৌঁছালেন মানবাজারের বিধায়ক ময়না মুর্মু
Puncha, Purulia | Aug 16, 2026 দূর্ঘটনায় আহত পুঞ্চা ব্লকের বদড়া বুথের সভাপতি রঞ্জিত গোপকে দেখতে তার বাড়ি পৌঁছালেন মানবাজারের বিধায়ক ময়না মুর্মু। রবিবার বিকেল পাঁচটা নাগাদ তাঁর বাড়ি গিয়ে পৌঁছান বিধায়ক সহ অন্যান্য বিজেপির নেতৃত্বরা।জানা যায় আকস্মিক দুর্ঘটনায় পায়ের আঙ্গুল কেটে পড়ে গিয়ে আহত হয়েছেন।পরিবারের পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক। ছিলেন জেলা বিজেপির সহ-সভাপতি জনপ্রিয় ঘোষ,বিধানসভা কনভেনার বাণীপদ কুম্ভকার।