রায়গঞ্জ: জল থেকে বাচ্চাদের তুলতে গিয়ে তলিয়ে গেলেন রায়গঞ্জের যুবক, উদ্ধার করেও বাঁচানো গেল না
রায়গঞ্জের গোবিন্দপুরে বর্ষার জলভরা পুকুর থেকে ছোটো বাচ্চাদের তাড়াতে গিয়ে তলিয়ে মারা গেলেন সুনীল পুঝার (৪০)। বাচ্চারা ওই পুকুরে স্নান করতে নামলে তিনি নিষেধ করেন। বাচ্চারা না শুনলে তিনি নিজেই জলে নামেন এবং তলিয়ে যান। উদ্ধার করে হেমতাবাদ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মৃতের ভাই জানান, সুনীল শারীরিকভাবে অসুস্থ ছিলেন এবং পুকুরের জল খুব গভীর ছিল। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠিয়েছে এবং তদন্ত শুরু করেছে।