সাত বছরের ছেলে প্রিয়াঙ্কন এবং বেসরকারি সংস্থার কর্মচারী স্বামী রাজদীপ দত্তের সঙ্গে ঝাড়গ্রাম বেড়াতে এসেছিলেন প্রীতি। শনিবার বেলপাহাড়ি বেড়ানোর পর রবিবার ঝাড়গ্রাম সংলগ্ন পর্যটন কেন্দ্রগুলি ঘুরে দেখার পর কলকাতায় ফিরে যাওয়ার কথা ছিল তাঁদের। ঘাগরা জলপ্রপাতে ঘটে যায় বিপত্তি।