রঘুনাথপুর ২: ধানাড়া গ্রামে জাওয়া করম নাচের প্রতিযোগিতায় উপচে পড়ল মহিলাদের ভিড়,৪০টি নাচের দল অংশগ্রহণ করে
অন্যান্য বছরের মত এবছরেও পুরুলিয়ার রঘুনাথপুর ২নম্বর ব্লকের অন্তর্গত মঙ্গলদা মৌতড় গ্রাম পঞ্চায়েতের ধানাড়া গ্রামে জাওয়া ও করম নাচের প্রতিযোগিতা আয়োজিত হল। বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে করম ও জাওয়া নাচের ৪০টি দল অংশগ্রহণ করে।আর এই নাচ দেখতে ধানাড়া ফুটবল মাঠে প্রচুর মানুষের সমাগম হয়।