রায়গঞ্জ: স্নান-খাওয়া শেষে গাছে দড়ি, হাসপাতালের গেটে শেষ নিঃশ্বাস—ছত্রপুরে মর্মান্তিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য
রায়গঞ্জের ছত্রপুরে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম অষ্ট সরকার (৪২)। পরিবারের দাবি, শনিবার মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে স্নান ও খাওয়াদাওয়া করেন তিনি। সন্ধ্যায় বাড়ির কলপাড়ে একটি গাছে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন। তাঁকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। রবিবার দেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।